২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে মৃত শব আকস্মিকভাবে জীবিত

শব যাত্রায় খাটিয়া থেকে জেগে উঠেছেন মৃত বলে ঘোষিত এক বৃদ্ধা। সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বাজাইটারী গ্রামে শুক্রবার দুপুরে অবিশ্ব্স্যা এই ঘটনাটি ঘটে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2005, 08:28 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, উর্মিলা (৭০) নামের ওই বৃদ্ধাকে মৃত ভেবে শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার পথে আকস্মিকভাবে খাটিয়া থেকে এক ফোটা পানির জন্য কাকুতি করে ওঠে। এতে তাকে বহনকারীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে।

উর্মিলা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকালে গুরুতর অসুস্থ অবস্থায় নিস্তেজ হয়ে পড়লে তার পরিবার পরিজন ও প্রতিবেশীরা বৃদ্ধাকে মৃত বলে মনে করে  এবং কান্নাকাটি শুরু করে। আত্মীয়-স্বজনরাও মৃত্যুর খবরে সে বাড়িতে সমবেত হয়। ধর্ম রীতি অনুযায়ী পর দিন শুক্রবার সকালে প্রতিবেশী, আত্মীয় স্বজনরা বাঁশ দিয়ে খাটিয়া সাজিয়ে সাদা কাপড় পরিয়ে বৃদ্ধার শব দাহ করার জন্য শ্মশানের দিকে যেতেই ঘটনাটির অবতরনা হয়।

এ ঘটনায় সমগ্র এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে অনেকে আজব বলে আখ্যায়িত করে ‘মৃত মানুষ জীবিত’ বলে আলোড়ন সৃষ্টি করেছে।