২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বজ্রপাতে নিহত ২, দোকান ভস্মিভূত

বজ্রপাতে জেলার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের মাঝিপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে এক নারীসহ দু’জনের প্রাণহানি ঘটে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2005, 07:58 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

হতভাগ্য এ দুজন হচ্ছে সাহেব চাঁদ (৫৫) এবং তার ভাতিজার স্ত্রী মায়া রাণী (৩৫)। আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

এদিকে একই রাতে বজ্রপাতে শহরের নিউমার্কেটের টিভি, রেডিও ও ভিসিডির একটি দোকান  সম্পূর্ণ ভস্মিভূত হয়। এতে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দোকানটির মালিক আব্দুস সবুর জানায়।