টাঙ্গাইলে পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার
টাঙ্গাইল পৌর এলাকার পশ্চিম আকুর টাকুর পাড়া হাউজিং সেটেলমেন্টের একটি পরিত্যক্ত ভবন থেকে শুক্রবার অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
অজ্ঞাত টেলিফোনে সংবাদ পেয়ে পুলিশ শুক্রবার সকালে ঐ যুবকের মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, তাকে হত্যা করে গলায় বিদ্যুতের তার জড়িয়ে রাখা হয়েছিল।
পুলিশ আরও জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ৩২ বছর। লুঙ্গি পরিহিত ঐ যুবকের গায়ে ছিল বাদামী রঙের ফুল শার্ট।
এ ব্যাপারে টাঙ্গাইল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
