২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অবরুদ্ধ: ক্যাম্পাসে পুলিশ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের দুই কর্মচারী ছিনতাই করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ার পর তাদের ছাড়িয়ে আনতে কর্মচারীরা বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 09:16 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

পরে জেলা বিএমএ’র নেতৃবৃন্দের সহায়তায় অধ্যক্ষকে মুক্ত করা হয়।

মেডিকেল কলেজ সুত্র জানায়, গত ১৭ মার্চ মেডিকেল কলেজের দুই কর্মচারী মো. ইয়ার হোসেন এবং শ্যামল  আরও দুই  সহযোগী নিয়ে ছিনতাই করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। ছিনতাইকারী কর্মচারীদের ছাড়িয়ে আনতে মেডিকেল কলেজ কর্মচারী সংস্থা পরিষদের আহবায়ক ও সভাপতির নেতৃত্বে কর্মচারীরা কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে।

এ ঘটনার পর দিনভর কর্মচারীদের বিক্ষোভ মিছিলে হাসপাতাল ও কলেজ ক্যাম্পাস উত্তপ্ত হয়ে পড়ে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।