স্বাধীনতা পুরস্কার ২০০৫ ঘোষণা
জাতীয় ক্ষেত্রে অসাধারণ ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার এক জন সুধী ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০০৫ প্রদান করেছে।
পুরস্কারপ্রাপ্ত সুধীজন হচ্ছেন মোঃ মুজিবুল হক, চেয়ারম্যান, জাতীয় বেতন কমিশন-২০০৪ এবং প্রতিষ্ঠানটি হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ- আইসিডিডিআরবি।
তথ্য বিররণীতে জানানো হয়, পুরস্কৃত সুধী এবং প্রতিষ্ঠানকে আঠারো ক্যারেট স্বর্ণ নির্মিত পঞ্চাশ গ্রাম ওজন বিশিষ্ট মেডেল, এক লাখ টাকা এবং একটি সম্মাননা পত্র প্রদান করা হবে।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী ২৪ মার্চ দুপুর ১২টায় জাতীয় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারের মেডেল ও সম্মাননা পত্র হস্তান্তর করবেন।
