আব্দুস সামাদ আজাদের শয্যাপাশে খাদ্য মন্ত্রি
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রি চৌধুরী কামাল ইবনে ইউসুফ মঙ্গলবার রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আব্দুস সামাদ আজাদ এমপিকে দেখতে যান।
এ সময় তিনি তার শয্যাপাশে কিছুৃ সময় কাটান এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। মন্ত্রি আব্দুস সামাদ আজাদের চিকিৎসার ব্যাপারে বারডেমের ডাক্তারদের সাথে আলাপ করেন।
