২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেষজ ঔষধ এলোপ্যাথির বিকল্প নয়: ড. মোশাররফ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রি খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ভেষজ ঔষধ এলোপ্যাথির সম্পূরক কিন্তু বিকল্প নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 07:01 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

দেশে ভেষজ ঔষধের পথিকৃৎ হাবিবুর রহমান হাকিমের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে স্বাস্থ্য মন্ত্রি এ কথা বলেন।

তিনি বলেন সরকার বিভিন্ন জেলায় ৪৫ জন ইউনানি, আর্য়ুবেদিক ও হোমিওপ্যাথের চিকিৎসক নিয়োগ দিয়েছেন। এই ক্ষেত্রের চিকিৎসকদের জন্য সরকার ৪৯৫ টি নতুন পদ সৃষ্টির পদক্ষেপ গ্রহণ করেছেন। আর জেলা ও উপজেলার হাসপাতালগুলোর প্রাঙ্গনে ঔষধি গাছের বাগান করা হয়েছে বলে তিনি জানান।

হাকিম হাবিবুর রহমান ফাউন্ডেশনের সভাপতি বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোহাম্মদ আব্দুর রহমান খান ও বাংলাদেশ ইউনানি মেডিকেল এসোসিয়েশনের সভাপতি হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া।

সেমিনারে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সাত জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।