২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপদ পানির দাবিতে নোয়াখালীতে মিছিল সমাবেশ

মঙ্গলবার জেলার চরাঞ্চলের ভূমিহীন জনগণ তাদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

বিশ্ব পানি দিবস উপলক্ষে সুবর্ণচর উপজেলার বাঁশখালি স্লুইস গেটে আয়োজিত এক সমাবেশে এই দাবি জানানো হয়।

নিরাপদ পানির দাবিতে বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার ও হাতে লেখা পোস্টার নিয়ে হাজার হাজার নারী পুরুষ এই সমাবেশে যোগদেয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার লুৎফর রহমান রেনুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রাহেলা বেগম, জাকিবুর রহমান এবং লিয়াকত আলীসহ আরও অনেকে।

বক্তারা  শুস্ক মৌসুমে উপক’লীয় মানুষের সীমাহীন কষ্টের কথা উল্লেখ করে চরাঞ্চলে বিশুদ্ধ পানির ব্যবস্থা করার জন্যে সরকার ও উন্নয়ন উদ্যোক্তাদের প্রতি আহবান জানান।