২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টর্নেডোতে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ত্রাণ বরাদ্দ

রংপুর জেলার মিঠাপুকুর ও গাইবান্ধা জেলার সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলায় টর্নেডোতে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে সোমবার নগদ খয়রাতি এক লাখ ৫০ হাজার টাকা, গৃহ নির্মাণ বাবদ নগদ পাঁচ লাখ টাকা, সাতশ বান্ডিল ঢেউটিন, একশ ৫০ মেট্রিক টন খয়রাতি চাল এবং পাঁচশ টিন বি¯কুট বরাদ্দ করা হয়েছে। খবর তথ্য বিবরণীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের সভাপতিত্বে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সভায় এ বরাদ্দ দেয়া হয়।

বরাদ্দপ্রাপ্ত জেলাগুলোর মধ্যে গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর ও সুন্দরগঞ্জ উপজেলার জন্য নগদ খয়রাতি এক লাখ টাকা, গৃহ নির্মাণ মঞ্জুরী বাবদ পাঁচ লাখ টাকা এবং ছয়শ বান্ডিল ঢেউটিন, একশ মেট্রিক টন খয়রাতি চাল ও পাঁচশ টিন বি¯কুট বরাদ্দ করা হয়।

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জন্য নগদ খয়রাতি ৫০ হাজার টাকা, গৃহ নির্মাণ মঞ্জুরী বাবদ এক লাখ টাকা এবং একশ বান্ডিল ঢেউটিন ও ৫০ মেট্রিক টন খয়রাতি চাল বরাদ্দ করা হয়।