২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৭ মার্চ ইস্টার সান ডে'র দিন হরতাল না করার আহ্বান

খ্রিস্টান সম্প্রদায় আওয়ামী লীগসহ বিরোধী দলগুলোর কাছে আগামী ২৭ মার্চ পবিত্র ইস্টার সান ডে’র দিন হরতাল পালন না করার আহ্বান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষে বিশিষ্ট মানবাধিকার কর্মী রোজালিন ডি. কস্টা স্বাক্ষরিত এক আবেদনপত্রে এ অনুরোধ জানানো হয়।

আবেদনপত্রে ইস্টার সান ডে’র পবিত্রতা ও গুরুত্ব তুলে ধরে বলা হয়, আমরা বাংলাদেশের খ্রিস্টান সমাজ, বিরোধীদলের নেতাকর্মীদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাই, তারা যেন ২৪ থেকে ২৮ মার্চ কোনো প্রকার রাজনৈতিক কর্মসূচি না দিয়ে খ্রিস্টানদের পুণ্যদিন বৃহস্পতি থেকে রোববার (ইস্টার সান ডে) পর্যন্ত পবিত্রভাবে পালনের সুযোগ দেন।

এতে আরও বলা হয়, এবার যদি ইস্টার সান ডে’র সময় আওয়ামী লীগসহ বিরোধী দলগুলো হরতাল বহাল রাখে, তাহলে এটা হবে এক ধরনের আত্মঘাতী কাজ। বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা পূর্বে কখনো ঘটেনি।