২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক কর্তৃক স্কুল ছাত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ, তদন্ত কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের দশম শেণীর ছাত্রীকে স্কুলের এক শিক্ষক পিটিয়ে গুরুতর জখম করায় সোমবার ছাত্রীর বাবা স্কুল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 08:05 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

স্কুল প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থীরা জানায়, রোববার বেলা সাড়ে ১১টায়  দশম শ্রেণী বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা হৈ চৈ করলে স্কুলের রসায়ন শিক্ষক মোখছেদ আলী মন্ডল ওই ক্লাসের ছাত্রী চাঁদনীকে বেত দিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করেন। পরে অবস্থা বেগতিক দেখে ওই শিক্ষক স্কুলের অন্যান্য শিক্ষকদের সহায়তায় চাঁদনীকে এ্যাম্বুলেন্সে করে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে চিকিৎসা দেয়।

চাঁদনীর বাবা বিনা কারণে তার মেয়েকে প্রহার করার ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। এরপর স্কুল কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ফয়েজুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

প্রিন্সিপাল মোজাম্মেল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।