২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার

গুলশান থানা পুলিশ সোমবার ইসলামী ব্যাংক, রসুলবাগ ব্রাঞ্চের নিরাপত্তা প্রহরী শাহ আবদুল আউয়ালের (৫০) লাশ মহাখালী থেকে উদ্ধার করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 07:57 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

ঘটনাস্থল থেকে পুলিশ একটি ধারালো ব্লেড উদ্ধার করেছে। পুলিশের ধারণা, আলী আত্মহত্যা করেছেন।

ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আউয়াল স্ত্রী, দুই পুত্র এবং দুই কন্যা রেখে গেছেন।

তিনি ২০০০ সালে এই ব্যাংকে নিরাপত্তা প্রহরী হিসেবে যোগদান করেন। তার বাড়ি শেরপুর জেলার জানকিপুরে।