২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চবি’র ভূগোল বিভাগে তিনদিন ধরে অচলাবস্থা

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সোমবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিরা অফিসে ঢুকতে পারেননি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 05:40 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

এতে ওই বিভাগরিট যাবতীয় কার্যক্রম তিনদিন ধরে বন্ধ রয়েছে।

শনিবার ওই দুটি বিভাগের শিক্ষার্থীরা বিভাগীয় অফিস ও শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেয়। ছয় দফা দাবি আদায়ে তারা এ কর্মসূচি পালন করছে বলে জানা যায়।

শিক্ষার্থীরা জানায়, বিভাগ দুটিতে শিক্ষক স্বল্পতা নিরসন, বিভিন্ন বর্ষের স্থগিত ফলাফল প্রকাশ, সেকশন অফিসার নিয়োগসহ ছয় দফা দাবিতে তারা দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে।

শিক্ষার্থীরা এ ব্যাপারে বিভাগের শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের যৌথ বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধানে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এজেএম নূরুদ্দীন চৌধুরী এ ব্যাপারে বিডিনিউজকে বলেন, বিভাগীয় কার্যক্রম সচল করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীরা চাইলেও সবকিছু রাতারাতি করা সম্ভব নয়। এ জন্য সময়ের প্রয়োজন রয়েছে।