কুষ্টিয়ায় গণপিটুনিতে ছিনতাইকারী নিহত
কুষ্টিয়ায় সোমবার রাতে গণপিটুনিতে নিহত হয়েছে এক ছিনতাইকারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের আড়–য়াপাড়ায় বজলার মোড়ে একটি স্যালাইন কোম্পানির বিক্রয় প্রতিনিধি শ্রীদাম দাস কাজ শেষে বাড়ি ফেরার পথে পিচ্চি শাহীনের নেতৃত্বে ৪/৫ জনের একদল ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে মটর সাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
শ্রীদামের আর্তচিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া করে ছিনতাইকারী শাহীনকে মটর সাইকেলসহ আটক করে। উত্তেজিত জনতা তাকে ধরে এলোপাতাড়ি মারধর করে।
আশংকাজনক অবস্থায় পুলিশ শাহিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।
