আশুগঞ্জে তরুণ ব্যবসায়ী খুন
জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামে মঙ্গলবার ভোরে রহস্যজনকভাবে এক তরুণ ব্যবসায়ী খুন হয়েছে।
জানা যায়, জেলার সদর থানার ধামচাইল গ্রামের আব্দুল হেকিমের পুত্র সুমন (২৫) দীর্ঘ সাত বছর ধরে বাইশ মৌজা বাজারে টিনের ব্যবসা করছিল। সোমবার সন্ধ্যায় সুমন নিখোঁজ হয়। মঙ্গলবার ভোরে লালপুর চর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, সুমনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। এ ব্যাপারে নিহতের বাবা আব্দুল হেকিম বাদি হয়ে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
