ইসলামী বিশ্ববিদ্যালয়ের 'গ' ইউনিটের প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা বাতিলের দাবি
প্রগতিশীল ছাত্রজোট, বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামী ছাত্র শিবিরসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনসমূহ বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে।
) বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষা কমিটি গত ১৫ থেকে ১৮ মার্চ তিনটি ভিন্ন ফল প্রকাশ করায় ছাত্রছাত্রীদের বিভ্রান্তি তৈরি হয়েছে।
রোববার প্রগতিশীল ছাত্রজোট এবং বাংলাদেশ ছাত্রলীগ পরীক্ষা বাতিল ও পরীক্ষা কমিটির সভাপতির পদত্যাগের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি পেশ করেছে।
