২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হত্যা মামলায় তিনজনের ফাঁসি

সিলেটের জৈন্তাপুর উপজেলার মন্তাজ আলী হত্যা মামলার রায়ে তিনজনকে ফাঁিস এবং চারজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

রোববার সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এএনএম বশিরউল্লাহ জনাকীর্ণ আদালতে এ রায় দেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত তিনজনই বর্তমানে পলাতক আছে। তারা হচ্ছে, শ্যামপুর গ্রামের মাহমুদ হোসেনের পুত্র বিলাল হোসেন, আবদুর রহিমের পুত্র মুহিবুর রহমান ও আবদুল্লাহর পুত্র আবদুল লতিফ। খালাসপ্রাপ্তরা হচ্ছে আবদুর রশিদ, আবদুর রব, আবদুল মতিন ও আবদুস সালাম।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৩ সালের ২১ ফেব্র“য়ারি সন্ধ্যা সাতটায় জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে মন্তাজ আলী খুন হয়। এ ঘটনায় জৈন্তাপুর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ দুপর্বে তদন্ত করে একই বছরের ১০ জুলাই আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ শুনানী শেষে রোববার মামলার রায় ঘোষণা করা হয়।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি এডভোকেট নুরুল হক এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট এটিএম মাসুদ টিপু, বিজয়কৃষ্ণ দাস ও মখলিসুর রহমান।