বেনাপোল বন্দরে ‘যশোর জেলা শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদের’ ট্রাক ধর্মঘটের হুমকি
বেনাপোল স্থলবন্দরে শ্রমিক নামধারী ‘অশ্রমিকদের’ চাঁদা আদায় ও আধিপত্য বিস্তারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা না হলে ২২ মার্চ থেকে ট্রাক ধমঘটের হুমকি দিয়েছে যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদ।
পরিষদের নেতৃবৃন্দ জানান, গত বছরের শুরুতে ঢাকার দুটি ট্রাক শ্রমিক ইউনিয়ন ‘বাংলাদেশ ট্রাক ড্রাইভার্স ইউনিয়ন তেজগাঁও’ এবং ‘বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন, ঢাকা’ বন্দরে আধিপত্য বিস্তার, শ্রমিকদের মারধর ও চাঁদাবাজি শুরু করে। পরে জেলা প্রশাসকের সভাপতিত্বে এক সভায় ওই দুটি ইউনিয়নের বেনাপোল শাখা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। কিন্তু বছর খানেক তাদের তৎপরতা বন্ধ থাকলেও চলতি বছরের ১ মার্চ থেকে তারা আবার আধিপত্য বিস্তারসহ চাঁদাবাজি শুরু করেছে।
নেতৃবৃন্দ বলেন, প্রশাসন এদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিলে তারা ২২ মার্চ থেকে ট্রাক ধর্মঘটের ডাক দেবেন।
