ফটিকছড়িতে পুলিশের অভিযান, অস্ত্র উদ্ধার
জেলার ফটিকছড়ি থানা পুলিশ শনিবার গ্রেফতারকৃত এক সন্ত্রাসীর স্বীকারোক্তি মোতাবেক অভিযান চালিয়ে ১টি একনলা বন্দুক, ১টি বিদেশী দোনালা বন্দুক ও ২টি পাইপগান উদ্ধার করেছে।
জানা যায়, উপজেলার উত্তর রাঙ্গামাটিয়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ সন্ত্রাসী মোহাম্মদ নাজিম উদ্দিন ওরফে নাইজ্যাকে আটক করে। পরে পুলিশ তার স্বীকারোক্তি মোতাবেক নাজিম উদ্দিনের বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করে।
