২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বয়লার বিস্ফোরণে ১ জনের মৃত্যু

নওগাঁ শহরতলীর মাদার মোল্ল্যা হাট এলাকায় বয়লার বিস্ফোরণে একজন শ্রমিক নিহত এবং একজন আহত হয়েছে। আজ রোববার সকাল ৬ টায় মাদার মোল্ল্যা হাট সংলগ্ন মফিজ উদ্দিন চাউল কলের বয়লারের গ্যাস ড্রাম বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ৫০ গজ দূরে একটি দেয়ালে আঘাত করে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 02:32 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

বিস্ফোরিত ড্রামের আঘাতে  কালাম (৪০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয় এবং আশরাফ আলী (৩৫) নামে অপর এক শ্রমিক আহত হয়। আঘাতের ফলে শ্রমিক কালামের মাথা চুরমার হয়ে যায় ।

সকাল ১০টায় সদর থানা পুলিশ কালামের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে  সদর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।