দক্ষিন-পশ্চিমাঞ্চল মহাসড়ক চালু হচ্ছে জুলাইয়ের মধ্যে
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৬৩ কিলোমিটার দীর্ঘ মহাসড়ক জুলাইয়ের মধ্যে চালু হবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এক হাজার ছিয়াশি কোটি টাকা ব্যয়ে এ সড়ক নির্মিত হচ্ছে।
সড়কটি তদারকির দায়িত্বে গোপালগঞ্জে নিয়োজিত সাউথ ওয়েস্ট রোড নেটওয়ার্ক ডেভেলপমেন্ট প্রজেক্টের কর্মকর্তারা শনিবার এ তথ্য জানিয়েছেন। তারা জানান, সড়কটির নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। আগামী মে মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।
সড়কের নির্মাণ ব্যয়ের ৬৪ ভাগ এশিয়ান উন্নয়ন ব্যাংক এবং ৩৬ ভাগ বাংলাদেশ সরকার বহন করছে। সড়কটি চালু হলে প্রায় ৫ ঘন্টায় ঢাকা থেকে খুলনা যাতায়াত করা যাবে।
