বরিশালে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় নিহত ২
বরিশালে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।
কোতয়ালি পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার আনুমানিক সকাল ৮টার দিকে বরিশাল-পটুয়াখালী সড়কের দপদপিয়া নামক স্থানে আল আমিন নামের এক ব্যক্তিকে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।
অপরদিকে, শনিবার সকাল ৮টার দিকে বরিশালের সাগরদী এলাকায় যাত্রীবাহী একটি টেম্পুর ধাক্কায় পথচারী ছালাম (১৮) গুরুতর আহত হয়। শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে রোববার কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
