২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪০

কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার উত্তর সুহিলপুরে রোববার সকালে সড়ক দুর্ঘটনায় এক যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৪০ যাত্রী।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 10:40 AM

Updated : 26 Apr 2022, 05:28 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল সাড়ে সাতটায় মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি যাত্রীবাহী লোকাল বাস (নং ব্রাহ্মণবাড়িয়া ব-০৫-০০২৭) উত্তর সুহিলপুরে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত হয় ৪০ যাত্রী।

আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।