২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে জমি সেচকে কেন্দ্র করে কান খুইয়েছে এক কৃষক

জমিতে সেচের পানি নেয়াকে কেন্দ্র করে কান খুইয়েছে এক কৃষক। জেলার সদর উপজেলার মাগুরা ইউনিয়নের পাঁচমাহিনা গ্রামে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 08:29 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, পাঁচমাহিনা গ্রামের ফরমান আলীর সঙ্গে একই গ্রামের জসিমউদ্দিনের বোরো ক্ষেতে পানি দেয়ার চুক্তি হয়। ক্ষেত শুকিয়ে যাওয়ায় ১৭ মার্চ জসিমউদ্দিন ফরমান আলীকে তার ক্ষেতে পানি দিতে বলে। কিন্তু ফরমান আলী প্রতি ২০ দিন পর পর পানি দেয়া হবে বলে জানালে দু’জনের মধ্যে তর্ক বেধে যায়। তর্কের এক পর্যায়ে ফরমান আলীর ছেলে ইদ্রিস ও সফিজুল এসে জসিমউদ্দিনের কান কামড়ে ধরে। এতে তার কান ছিড়ে মাটিতে পড়ে যায়।

ঘটনার পর জসিমউদ্দিনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।