প্রকাশ্যে ধূমপানের অপরাধে গ্রেফতার, গ্রাম্য সালিশে ২০০ টাকা জরিমানা
প্রকাশ্যে ধূমপানের অপরাধে একজনকে গেফতার এবং একজনের দুশ টাকা জরিমানা করা হয়েছে। নাটোর ও নওগাঁয় শনিবার এ পৃথক দুটি ঘটনা ঘটেছে।
নটোর জেলা আদালত সূত্র জানায়, ডিসি মোহাম্মদ ইলিয়াস হোসেন আদালত প্রাঙ্গনে কাপড় ব্যাবসায়ী লোকমান মিজিকে (৪২) প্রকাশ্যে ধূমপান করতে দেখে তাকে গ্রেফতারের জন্যে পুলিশকে নির্দেশ দেন।
পৃথক ঘটনায় নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় প্রকাশ্যে ধূমপানের অপরাধে গ্রাম্য সালিশে এক যুবককে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
গ্রেফতারের পর তাকে সদর আদালতে প্রেরণ করা হয়।
সদর কোর্টে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আরিফ পাশা তাকে দোষী সাব্যস্ত করে ৫০ টাকা জরিমানা এবং অনাদায়ে তিনদিনের কারাদণ্ড ঘোষণা করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার উত্তরগ্রাম গ্রামের মোকলেছুর রহমান শুক্রবার সকালে স্থানীয় তাজিমের হোটেলে নাস্তা শেষ করে সিগারেট ধরালে তার পাশে বসে থাকা একই গ্রামের আসাদুজ্জামান তাকে ধূমপান করতে নিষেধ করে।
এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হলে বিষয়টি নিয়ে রাতে সালিশ বসে।
