২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ঘুর্নিঝড়ে ২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ব্রজপাতে নিহত ২

ঠাকুরগাঁওয়ে শুক্রবার রাতে ঘুর্নিঝড় ও বৃষ্টিপাতে, দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্থ এবং প্রায় দুই শত একর ফসলী জমির গম ও ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে। ঘুর্নিঝড়ের সময় বজ্রপাতে দুই জন নিহত হয়েছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঠাকুরগাও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 07:10 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁওয়ের গড়েয়া, বালিয়া, কচুবাড়ি, দৌলতপুর, নারগুন, ফরিদপুর গ্রামের উপর দিয়ে প্রচন্ড বেগে শিলাসহ বৃষ্টিপাত ও ঘুর্নিঝড় বয়ে যায়। এসময় প্রায় দু’শতাধিক কাচাঁ ঘরবাড়ি ভেঙ্গে যায়, কোথাও টিনের চাল উড়ে যায়।

শিলাবৃষ্টিতে গম ও ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়। স্থানীয় কৃষি অফিস ধারণা করছে, প্রায় দুই শত একর জমির ফসল নষ্ট হয়েছে।

ব্রজপাতে দু’জন নিহত হয়েছে। নিহতরা হল সদর উপজেলার আমিনুল ইসলাম এবং পীরগঞ্জ উপজেলার জয় কৃষ্টপুর গ্রামের মোকসেদ আলী।