মাগুরায় হাউজি বন্ধে ডিসি ও এনডিসিকে কারণ দর্শানোর সময়সীমা বৃদ্ধি
জেলা শহরের অফিসার্স ক্লাব হিসেবে পরিচিত দিনান্ত ক্লাবে অব্যাহত হাউজি কেন বন্ধ করা হবে না- এ ব্যাপারে ডিসি এবং এনডিসির বিরুদ্ধে কারণ দর্শানোর সময়সীমা ১২ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সদর সহকারি জজ আদালত।
মামলার বিবাদী ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে জেলা প্রশাসক ও নেজারত ডেপুটি কালেক্টরের আবেদনের প্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেয়। একই আদালতের নিুমান সরকারি ও মুদ্রাক্ষরিক সাইফুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে গত ২৮ ফেব্র“য়ারি আদালত এ শো কজ নোটিশ দেয়। ৬ মার্চ মামলার বিবাদীরা সময় প্রার্থনা করলে আদালত সময় বৃদ্ধি করে।
শহরের নোমানী ময়দানের দিনান্ত ক্লাবে গত এক দশক ধরে প্রতি শনি, সোম ও বুধবারে হাউজি খেলার আয়োজন হয়ে আসছে। দুস্থ মুক্তিযোদ্ধা ও দূর্গত মানুষের সাহায্যার্থে তহবিল গঠনের উদ্দেশ্যে হাউজি খেলা চললেও এক শ্রেনীর মানুষ হাউজি খেলে ক্রমশ নিঃস্ব হচ্ছে। এ চেতনা থেকেই বাদী সাইফুল ইসলাম হাউজি বন্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়ের করেন।
