২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় মসজিদের পুনঃনির্মাণ শুরু, একজন গ্রেপ্তার

ভোলার বোরহানউদ্দিনে মসজিদ ও মাদ্রাসা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার আট দিন পর বোরহানউদ্দিনের পৌর চেয়ারম্যান সাইদুর রহমান মিলনের উদ্যোগে মাদ্রাসা পুনঃনির্মাণের কাজ শুরু হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

ভাংচুরের ঘটনার পর ইসলামী ঐক্যজোটের ৫ নেতার সঙ্গে পৌর চেয়ারম্যানের মসজিদ পুনঃনির্মাণ, আসামীদের গ্রেপ্তার ও আহতদের সুচিকিৎসার ব্যাপারে সমঝোতা হয়। সমঝোতার প্রথম শর্ত অনুযায়ী নির্মাণ কাজ শুরু হয়েছে। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ অভিযোগ করেছে, আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।

মাদ্রাসার পরিচালক মুফতি মহিউদ্দিন আহমদ বিডিনিউজকে বলেন, ৩ দফা দাবি না মানা পর্যন্ত কওমী মাদ্রাসা সংরক্ষণ কমিটির আন্দোলন অব্যাহত থাকবে।

অন্যদিকে শুক্রবার মধ্যরাতে পুলিশ মসজিদ ভাংচুরের ঘটনায় অভিযুক্ত আসামী সিরাজকে গ্রেপ্তার করেছে।  গত ১৫ মার্চ ভাংচুরের ঘটনার পর মাদ্রাসা কর্তৃপক্ষ ৩৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। সিরাজকে নিয়ে এ পর্যন্ত পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

এদিকে কওমী মাদ্রাসা ছাত্র ঐক্য পরিষদ আগামী ২৫ মার্চ ভোলা থেকে বোরহানুদ্দিন পর্যন্ত লং মার্চের কর্মসূচি ঘোষনা করেছে।