২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে দিনমজুরকে কুপিয়ে হত্যা

পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার দক্ষিণ ভান্ডারিয়া গ্রামে গত শুক্রবার রাতে একদল সন্ত্রাসী মঞ্জু মোল¬া (২২) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে। সন্ত্রাসীরা তার একটি চোখ উপড়ে ফেলে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 01:50 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে একদল সন্ত্রাসী মঞ্জু মোল¬াকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

পরে ওই সন্ত্রাসীরা তাকে কুপিয়ে এবং একটি চোখ উপড়ে ফেলে হত্যা করে বাড়ির পাশের রাস্তায় ফেলে রাখে।

পুলিশ খবর পেয়ে শনিবার সকালে মঞ্জু মোল¬ার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। দুপুর একটা পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলা হয়নি।

মঞ্জু মোল¬ার সাথে জমি নিয়ে স্থানীয় এক প্রভাবশালী লোকের দীর্ঘদিনের বিরোধের কারণেই এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।