২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিআইডব্লিউটিএ'র গড়িমসি: গাবখান চ্যানেল কবে পুনরায় চালু হবে তা অনিশ্চিত

বিআইডব্লিউটিএ’র গড়িমসির কারণে গুরুত্বপূর্ণ গাবখান চ্যানেল পুনরায় চালুর বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। দুর্ঘটনার নয়দিন পরেও গাবখানে নিমজ্জিত কার্গো এমভি তৃষা-১কে উদ্ধারের জন্য কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 09:42 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

খননের মাধ্যমে দুর্ঘটনাস্থল প্রশস্থ করার লক্ষ্যে পাঁচদিন আগে পাঠানো ড্রেজারটি এখন পর্যন্ত কাজ শুরু করতে পারেনি। অবশেষে শুক্রবার সকালে পাইপ সংযোগে কাজ শুরু হয়েছে, তবে কবে এ কাজ শেষ হবে তা কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি।

এ ব্যাপারে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা একেক সময় একেক রকম তথ্য দেয়।

উদ্ভূত সমস্যার কারণে ঢাকা-খুলনা রুটের স্টিমার সার্ভিস ঢাকা-ঝালকাঠি রুটে চলছে। ফলে এ অঞ্চলের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অন্যান্য বড় আকারের নৌযানকে জোয়ারের জন্য অপেক্ষা করতে হয় এবং সাবধানে দুর্ঘটনাস্থল পার হতে হয়। তদুপরি যেকোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।

দুর্ঘটনার মূল কারণ এড়ানোর চেষ্টাও চলছে বলে অভিযোগ উঠেছে এবং বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা এর সঙ্গে জড়িত রয়েছেন।

জাহাজ দু’টির কর্তৃপক্ষ পরস্পরকে ঘায়েল করতে ব্যস্ত। মামলা, পাল্টা মামলা চলছে।  

দুর্ঘটনায় নিখোঁজ লষ্কর রবিউলের সন্ধান এখনও মেলেনি।