ঢাকা, রাজশাহী ও সিলেটের কোথাও কোথাও দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে শনিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত আগামী ২৪ ঘন্টায় ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগের দুই এক জায়গায় এবং যশোর, কুষ্টিয়া, নোয়াখালী ও কুমিল্ল¬া অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালী ও মাইজদী কোর্টে ৩৩ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিু তাপমাত্রা ছিল সৈয়দপুরে ১৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।
শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিু ২৩ দশমিক ৭ ডিগ্রী।
শনিবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬ টা ৯ মিনিটে এবং রোববার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩ মিনিটে।
