২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

জেলার উজিরপুরে এক স্কুল শিক্ষককের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র ছাত্রীরা দফায় দফায় বিক্ষোভ সমাবেশ করে। স্কুলটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2005, 07:31 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

উপজেলার কারফা পাবলিক একাডেমির গণিতের শিক্ষক মানবেন্দ্র (৩৫) স্কুল চলাকালে স্কুলের ভিতর ঢুকে ছাত্রীদের উত্যক্ত করায় স্থানীয় যুবক নীল রতনকে বাধা দেন।

শুক্রবার ওই শিক্ষক ত্রিমুখী বাজার থেকে বাড়িতে ফেরার সময় নীল রতনের নেতৃত্বে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এদিকে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ছাত্র ছাত্রীরা দফায় দফায় স্কুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। শনিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে শিক্ষকরা কালো ব্যাজ ধারন করেছেন।