২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজের টঙ্গি সংবাদাতাকে প্রাণনাশের হুমকি

বিডিনিউজের টঙ্গি সংবাদাতা মনির হোসেন জীবনকে প্রাণনাশের হুমকি দিয়েছে ক্ষমতাসীন দলের স্থানীয় প্রভাবশালী নেতা ও ইউনিয়ন পরিষদ সদস্য আমান উল্যাহ মেম্বার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

হুমকির পর থেকে জীবন প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

নিরাপত্তা চেয়ে তিনি গত বৃহস্পতিবার আমান মেম্বারের নাম উল্লেখ করে উত্তরা থানায় একটি সাধারণ ডায়রি (নং- ১৩৫৫, তাং- ১৭-০৩-০৫) করেন।

জমি সংক্রান্ত সমস্যায় আমান মেম্বারের সাথে প্রতিবেশীদের সংঘর্ষের খবর সংগ্রহ করায় জীবনকে হত্যার হুমকি দেয়া হয়।