ঢাবি’র খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছে ১৫,৮৪৯ পরীক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের অধীনে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়। এ বছর ‘খ’ ইউনিটের ১৯৫২ আসনের বিপরীতে ১৫,৮৪৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হয়।
এর আগে এই ইউনিটের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল ১৮ ফেব্র“য়ারি। কিন্তু অনিবার্যকারনবশত: তা অনুষ্ঠিত হতে পারেনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসএমএ ফায়েজ, উপ-উপাচার্য আফম ইউসুফ হায়দার, প্রক্টর আ কা ফিরোজ আহমেদ এবং অন্যান্য শিক্ষকরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
