কুমিল্লায় মাদকসহ ২ ব্যক্তি গ্রেফতার
শহরের শাসনগাছায় শুক্রবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আবদুল মালেক ও ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে শাহিন ও ফুলমিয়ার বাড়ি থেকে ৯৭ বোতল ফেনসিডিল, ৩৪ বোতল কোডকাফ এবং দুই কেজি গাঁজা উদ্ধার করে। এসময় শাহিন ও লালমতি নামক দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
