২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন

তারেক রহমান বলেছেন, দেশের সকল সম্পদের মালিক তৃণমূল পর্যায়ের জণগন। বরিশালে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান নেতা-কর্মীদের উদ্দেশে একথা বলেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

সম্মেলনে তৃণমূল নেতা-কর্মীদের প্রকাশ্য অভিযোগের প্রেক্ষিতে  তারেক রহমানের তোপের মুখে পড়েন  বিএনপির স্থানীয় সাংসদরা।

তারেক রহমান তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা দেশের সম্পদ এবং আপনাদের ওপর দায়িত্ব বর্তেছে দেশ পরিচালনার।

সম্মেলনে বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর জেলা থেকে  আগত প্রতিনিধিরা তাদের সাংসদদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন।

বরগুনা বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা মশিউর রহমান বলেন, নির্বাচনের আগে দলত্যাগ করে আসা সাংসদ মতিউর রহমান তালুকদার দলীয় নেতা-কর্মীদের তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার বড় অন্তরায়। এছাড়াও তিনি তৃণমূল নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জড়াচ্ছেন।

পিরোজপুর জেলার প্রতিনিধি রশিদ খান জানান, নির্বাচনের পর সাংসদরা তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের উন্নয়নমূলক কাজ থেকে দূরে সরিয়ে রাখছেন।

প্রতিনিধিরা আগামী নির্বাচনে বিজয় অজর্নের জন্য নিত্য প্রয়োজনীয়  দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য তারেক রহমানকে পরামর্শ দেন।

তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা বাস্তবায়নের জন্য নেতা-কর্মীদের আহবান জানান।

সম্মেলনে বিভিন্ন দল থেকে আসা ছয়জন ব্যক্তি তারেক রহমানের উপস্থিতিতে বিএনপিতে যোগদান করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য এ্যাডভোকেট  খন্দকার মাহবুব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, নৌ পরিবহন মন্ত্রী কর্নেল আকবর হোসেন। এছাড়াও পানি সম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ, বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, হুইপ শহিদুল হক জামাল, সংস্কৃতি প্রতিমন্ত্রী সেলিমা রহমান এবং প্রমূখ বক্তব্য রাখেন।