২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট ব্যাটের আঘাতে বন্ধুকে হত্যা

কেরাণীগঞ্জ থানার শহীদ নগর এলাকায় বৃহস্পতিবার এক যুবক তার বন্ধুকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরাণীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 06:45 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, শহীদনগর মাঠে সকাল ১১টায়  ক্রিকেট খেলার এক পর্যায়ে জাকিরের (২০) সাথে তার বন্ধু মঙ্গুর বাকবিতন্ডা হলে মঙ্গু জাকিরকে ব্যাট দিয়ে পিটাতে থাকে। পিটুনিতে জাকির মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

জাকিরের গ্রামের বাড়ি পিরোজপুরের মুলাদি থানায়।

ঘটনার পর থেকে মঙ্গু পলাতক রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।