নোয়াখালীতে গ্রাম সরকার প্রধানের বিরুদ্ধে ধর্ষণ মামলা
জেলার কোম্পানিগঞ্জ থানার মুছাপুর ইউনিয়নের গ্রাম সরকার প্রধানের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
মুছাপুর ইউনিয়নের সিরাজ আলমের স্ত্রী হাসিনা বেগম তার মেয়েকে অপহরণ এবং ধর্ষণের অভিযোগে কোম্পানিগঞ্জ থানায় গ্রামসরকার প্রধান ও স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেমের বিরুদ্ধে ১০ মার্চ এই মামলা দায়ের করেন।
অভিযোগ পাওয়া গেছে, মুছাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম মামলায় সহযোগিতার আশ্বাস দিয়ে ওই ইউনিয়নের মৃত সিরাজ আলমের ১৯ বছর বয়েসি কন্যাকে চৌধুরী বাজারে উত্তম ডাক্তারের দোকানে নিয়ে ধর্ষণ করে। পরে ঘটনা জানাজানির ভয়ে ওই ইউপি সদস্য ও তার লোকজন নির্যাতিতাকে ১০ দিন আটকে রাখে ।
পরে পুলিশের অভিযানে সন্ত্রাসীরা তাকে মুক্তি দিলেও স্থানীয় প্রভাবশালী মহল থানায় কিছু না বলার জন্য হুমকি দেয়।
আবুল কাশেম মুছাপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
