২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে লিফ্ট ছিঁড়ে পড়ে নিহত ২, আহত ২

নগরীর তেজগাঁও শিল্প এলাকায় মঙ্গলবার দশতলা একটি ভবনের লিফ্ট ছিঁড়ে পড়ায় লিফ্টম্যান ও এক গার্মেন্টস কর্মী নিহত এবং অন্য দুই কর্মী আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

নিহত লিফ্টম্যানের নাম আবদুল জলিল (৩৫) এবং গার্মেন্টস কর্মীর নাম জয়নাল আবেদীন (২৭)। আহত দুই গার্মেন্টস কর্মী হচ্ছে লিটন (২০) ও শ্যামল (২৭)। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, তেজগাঁও শিল্প এলাকার ২৩৫/বি নম্বর ভবনে অবস্থিত উর্মি গার্মেন্টসের কর্মীরা গার্মেন্টসের মালামাল তোলার সময় এর ভারে লিফ্টটি ছিঁড়ে পড়ে।

সন্ধ্যা সাতটাড এ দুর্ঘটনা ঘটে এবং লিফ্টম্যান আবদুল জলিল ঘটনাস্থলেই মারা যায়। আহত অন্য তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর গার্মেন্টস কর্মী জয়নাল মারা যায়।