২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাইং ফ্যাক্টরিতে বিষ্ফোরণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪

নারায়নগঞ্জের ডাইং ফ্যাক্টরি বিষ্ফোরণে গুরুতর আহত তিন মেয়ের চিকিৎসা নিয়ে পরিস্থিতির সঙ্গে লড়াই করে যাচ্ছেন রিক্সা চালক মনু মিয়া। এ অবস্থায় মঙ্গলবার তার স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে তিনি কিগি¦দিক জ্ঞানশূন্য হয়ে পড়েন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

মনু মিয়ার স্ত্রী নীলু বেগম (৪০) বিষ্ফোরণে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

নারায়ণগঞ্জ ডাইং ফ্যাক্টরিতে বিষ্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারে। এ ঘটনায় মনু মিয়ার তিন মেয়েসহ আহত হয়েছে ১১ জন। তিন মেয়ে হুমায়রা শারমিন (৮), পারভিন (১৪) ও মালা (১৬) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মনু মিয়া ফতুল্লা থানাধীন উত্তর খাসিপুরস্থ র‌্যাপিড ডাইং এর পাশেই বসবাস করে আসছেন। গত ১১ মার্চ ওই ফ্যাক্টরির বয়লার বিষ্ফোরণে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।

ঘটনায় আহত বারো জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ছাড়া আহত আরও চারজন হলেন: তোফাজ্জল মিয়া, তার মেয়ে ঋতু, শেলি বেগম এবং সুমি।

হাসপাতাল সুত্র জানায়, বেশির ভাগ আক্রান্তরা তাদের চিকিৎসা চালাতে সক্ষম নয়, কারণ তারা দিন আনে দিন খায়।

বিষ্ফোরণে ক্ষতিগ্রস্থদের সাহায্যে এখন পর্যন্ত কোনও ব্যক্তি বা  সংগঠন এমনকি ফ্যাক্টরির মালিকও এগিয়ে আসেনি।