সাবেক জেলা ও দায়রা জজের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু
দীর্ঘ এক বছর আট মাস পর আইন মন্ত্রনালয় মঙ্গলবার গোপালগঞ্জের সাবেক জেলা ও দায়রা জজ মো. আবুল হোসেনের বিরুদ্ধে নারী ও ঘুষ কেলেংকারী সম্পর্কিত অভিযোগের তদন্ত শুরু করেছে। স্থানীয় ৩৫ জন আইনজীবী এই অভিযোগ দায়ের করে।
আদালত সূত্র জানায়, গোপালগঞ্জ আইনজীবী সমিতির ৩৫ জন সদস্য ২০০৩ সালের জুলাই-এ জেলা জজ মো. আবুল হোসেনের বিরুদ্ধে নারী ও ঘুষ কেলেংকারীর অভিযোগ এনে প্রধান বিচারপতির কাছে একটি লিখিত অভিযোগ করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে আইন মন্ত্রনালয়ের নির্দেশে মঙ্গলবার আইন মন্ত্রনালয়ের সলিসিটর হারুন ওসমানী এ তদন্ত শুরু করেছেন।
ঘটনার সত্যতা সম্পর্কে আবুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘গোপালগঞ্জে আইনজীবীদের মধ্যে দুটি গ্র“প রয়েছে। এর মধ্যে একটি গ্র“প জামিন অযোগ্য মামলায় আসামীদের জামিন দেওয়ার পক্ষে। তাদের এ অযৌক্তিক দাবি পূরণ না করায় তারা আমার বিরুদ্ধে এ ধরণের মিথ্যা অভিযোগ দায়ের করেছেন’।
আবুল হোসেন বর্তমানে কুষ্টিয়া জেলার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক হিসেবে কর্মরত আছেন।
