২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়নগঞ্জে দুই ব্যবসায়ীকে হত্যার পর পুড়িয়ে হত্যাচিহ্ন মুছে ফেলার অভিযোগ

ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধের জের ধরে জেলার চরবক্তাবলীতে দুই ব্যবসায়ীকে খুন ও পুড়িয়ে নিশ্চিহ্ন করার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

নিহতদের একজন শহীদুল্লাহ ওরফে শহীদের স্ত্রী আসমা বেগমের দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বিষয়টিতে তদন্ত শুরু করে।

জেলার ফতুল্লায় বাড়ি থেকে ডেকে নিয়ে শহীদ ও তার বন্ধু দেলোয়ারকে খুন করে চরবক্তাবলী ইটভাটায় লাশ পুড়িয়ে ফেলা হয়েছে বলে আসমা বেগম অভিযোগ করেন।

এ ঘটনায় পুলিশ চরবক্তাবলী ইটভাটায় তল্লাশি চালিয়েছে। এসময় ইট ভাটার মালিক গিয়াস উদ্দিনকে খুঁজে পাওয়া যায়নি। তবে নিহতদের খোঁজে পুলিশ ইট ভাটা ছাড়াও সম্ভাব্য বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালায়।

পুলিশ আরও জানায়, ইটভাটার আগুন নিভিয়ে তল্লাশি চালালে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।