২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামি ঐক্যজোটের কেন্দ্রীয় ৫ নেতা বোরহানউদ্দিনে মাদ্রাসা ভাংচুরের ঘটনা আপোস করেছেন

ইসলামি ঐক্যজোটের দুই এমপিসহ পাঁচ নেতা বোরহানউদ্দিনে মাদ্রাসা ভাংচুরের ঘটনার আপোস-মীমাংসা করেছেন। ইসলামি ঐক্যজোটের নেতারা মঙ্গলবার সাড়ে এগারোটায় বোরহানউদ্দিনে পৌঁছেন। তারা ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের কাছে ঘটনার বিবরণ শুনেন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 08:09 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

পরে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে একটি বৈঠকের মাধ্যমে বিষয়টির মীমাংসা হয়। আপোসের শর্ত হচ্ছে, মাদ্রাসাটি বর্তমান স্থানেই কার্যক্রম চালিয়ে যাবে এবং ভাংচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, কয়েক দিন আগে জমি নিয়ে বিরোধের জের ধরে ওই মাদ্রসায় হামলা চালানো হয় এবং এতে মাদ্রাসার কয়েক জন ছাত্রও আহত হয়। এ ঘটনায় ক’দিন ধরে বোরহানউদ্দিনে উত্তেজনা বিরাজ করছিল।