২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্তৃপক্ষ টিক্সি উৎপাদন বন্ধের চিন্তা করছে

ঔষুধ প্রশাসন অধিদপ্তর হাইড্রোকোডন ভিত্তিক কফ নাশক এবং মরফিনের মত মাদক নির্ভর সিরাপ টিক্সি উৎপাদনের অনুমতি বাতিল করতে পারে বলে দাপ্তরিক সূত্রে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা ড: অধ্যাপক  হাবিবুর রহমান বলেন, যদিও টিক্সির ভাগ্য এখনো নির্ধারিত হয়নি। তবে তিনি আশ্বস্ত করেন যে টিক্সি আর উৎপাদিত হবে না।

এর আগে ঔষূধ প্রশাসনের ছাড়পত্র পাওয়ার পর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যুক্তরাষ্ট্র থেকে টিক্সির কাঁচামাল আমদানির অনুমতি দিত। কিন্তু ২০০৪ সারের ডিসেম্বরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর টিক্সি উৎপাদনকারি প্রতিষ্ঠানের দ্বিতীয় কিস্তি ৫০ কেজি হাইড্রোকোডন আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

অন্যদিকে, ফেব্র“য়ারির শেষ সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভায় স্বরাষ্ট্র সচিব টিক্সি উৎপাদন ও বাজারজাত বন্ধ করার ব্যাপারে মতামত প্রদান করেন। ওই সভা সূত্রে জানা যায় ফেন্সিডিল ও অন্যান্য নিষিদ্ধ মাদক দ্রব্যের অপ্রতুলতার কারনে  মাদক সেবীদের মধ্যে টিক্সি সেবনের মাত্রা বেড়ে যায়।

ওই সভায় স্বরাষ্ট্র সচিব  এই মাদক নির্ভর ঔষুধের উৎপাদনের অনুমতি দেয়ার জন্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের  সমালোচনা করেন।

 অধ্যাপক  হাবিবুর রহমান বিডিনিউজকে জানান, ‘দেশের যুবকরা মাদক হিসেবে টিক্সি যে হারে সেবন করছে তাতে এর ফর্মুলা পুন:পরীক্ষা করা দরকার।’

দেশের নেতৃত্বস্থানীয় ঔষূদধ উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস গত বছরের সেপ্টেম্বরের শেষদিকে টিক্সির উৎপাদন শুরু করে। যা অতি দ্রুত যুব সমাজের মাঝে, বিশেষ করে ফেন্সিডিল আসক্তদের কাছে নেশার দ্রব্য হিসেবে জনপ্রিয়তা লাভ করে।

গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত টিক্সির বিক্রি ব্যপকহারে বেড়ে যায়। হঠাৎ করেই ৪৫ টাকার জায়গার ৩০০ টাকায়ও টিক্সি বিক্রি হতে দেখা গেছে বলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কমৃকর্তারা জানা।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মরফিন ও প্যাথডিনের মতো নেশা উৎপাদনকারী ঔষুধ বিক্রির ক্ষেত্রে স্বীকৃত ডাক্তারের চিকিৎসাপত্র ছাড়া এর ব্যপক বিক্রি ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রণ আইন লংঘন করে।

এর আগের ১৯৮২ সালের ঔষুধ নীতিতে ফেন্সিডিল এবং এর সমগ্রোত্রীয় ঔষুধের উৎপাদন নিষিধদ্ধ করা হয়।    

কিন্তু তারপরও ঔষুধ প্রশাসন অধিদপ্তর কিভাবে এই ধরনের ঔষুধ উৎপাদনে আটটি কোম্পানিকে (স্কয়ার ফার্মাসিউটিক্যালসসহ ) অনুমতি দেয় তা নিয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বিস্ময় প্রকাশ করেছেন।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সাথে যোগাযোগ করেও এ ব্যাপরে তাদের কোনো মন্তব্য পাওয়া যায় নি। তবে তারা স্বীকার করেন সরকার টিক্সির কাঁচামাল আমদানির অনুমতি দিচ্ছে না।