অপহৃত ২ বাংলাদেশীকে এখনও মুক্তি দেয়নি বিএসএফ
বিডিআর’র অনুরোধ সত্ত্বেও জেলার কলমাকান্দার ভারতীয় সীমান্তের পাচগাঁও চেকপোষ্টের কাছ থেকে অপহৃত দুই বাংলাদেশীকে এখন পর্যন্ত মুক্তি দেয়নি বিএসএফ।
বিডিআর সূত্র জানায়, গত ১১ মার্চ জিরো লাইনের কাছে বাংলাদেশের অভ্যন্তরের একটি বন থেকে কাঠ কাটার সময় রফিকুল ইসলাম (২৩) এবং মুফাজ্জল হোসেনকে (২৬) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা অপহরণ করে।
