২০০ বোতল ফেন্সিডিলসহ র্যাবের হাতে পুলিশ কনস্টেবল আটক
র্যাপিড এ্যকশন ব্যাটেলিয়ানের (র্যাব) সদস্যরা মঙ্গলবার রাজধানীর শ্যামলী এলাকা থেকে সাভার থানার একজন কনস্টেবলকে ২০০ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
আটক কনস্টেবলের নাম তরিকুল ইসলাম।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী এবি পরিবহনের বাসে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করে।
এসময় সাভার থানার কনস্টেবল তরিকুল ফেন্সিডিল নিতে আসলে র্যাব সদস্যরা তাকে আটক করে।
