নির্বাচণ অবাধ ও সুষ্ঠ করতে যোগাযোগ মন্ত্রীর নতুন ফর্মুলা
যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও কালো টাকার প্রভাব মুক্ত করতে নতুন এক ফর্মূলা দিয়েছেন।
মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনার সময় তিনি এটি উপস্থাপন করেন।
তার প্রস্তাব অনুযায়ি কারো বয়স ১৮ বছর হলে তাকে চারপাতার পাসপোর্ট দিতে হবে এবং এটি তার নাগরিকত্বের পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হবে।
পাসপোর্টের দুপাতায় ব্যক্তির জীবনবৃত্তান্ত লেখা থাকবে। অন্য দুপাতার মধ্যে একটিতে বিদেশ ভ্রমণের এবং অপরটিতে ভোট দেয়ার তথ্যাবলি থাকবে।
কোন ব্যক্তি কোন নির্বাচনে অংশগ্রহণ করলে সেখানে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর থাকবে। এত প্রমাণিত হবে পাসপোর্টধারী ব্যক্তি ভোট দিয়েছে কিনা। ফলে নির্বাচনে কারচুপি ও জাল ভোটের প্রবণতা হ্রাস পাবে।
