২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে সহকর্মীর হাতে সেনা সদস্য গুলিবিদ্ধ

কর্তব্যরত অবস্থায় সহকর্মীর হাতে এক সৈনিক গুলিবিদ্ধ হয়েছে। রোয়াংছড়ি উপজেলার বেঙছড়ি সেনা ক্যাম্পে সোমবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 03:10 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, সেনা ক্যাম্পের অস্ত্রাগারে দায়িত্বরত মেডিক্যাল কোরের সৈনিক নুরুল আলম তার হাতে থাকা এসএমজিতে গুলি আছে কিনা পরীক্ষা করার জন্য কৌতুহল বশত সদর জোনের সৈনিক দেলোয়ার হোসেনের দিকে তাক করে ট্রিগার চাপলে তার উরুতে গুলিবিদ্ধ হয়।

বর্তমানে সে চিকিৎসাধীন আছে।

সূত্র জানায়, এসএমজিটি সার্জেন্ট আব্দুল মান্নানের। একজন সিনিয়র সেনা সদস্যের অস্ত্র কী করে অধস্তন সেনা সদস্যের হাতে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্র আরও জানায়, বান্দারবান সেনা রিজিয়নের কমান্ডার এবং জোন কমান্ডার মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।