নীলফামারীতে অগ্নিকান্ড, ১৫ লাখ টাকার ক্ষতি
নীলফামারীর জলঢাকা উপজেলায় এক অগ্নিকান্ডে চারটি পরিবারের সর্বস্ব পুড়ে গেছে।এতে ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে জানা গেছে।
আমাদের সংবাদদাতা জানান, সোমবার গভীর রাতে জলঢাকার খুটামারা ইউনিয়নের মমিনটুলি গ্রামের আফসার আলীর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় বাড়ির লোকজন ঘুমিয়ে ছিল। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। এ অগ্নিকান্ড প্রায় দুঘন্টা স্থায়ী হয়।
আগুনে গ্রামের আবদার আলী, আফসার আলী, আব্বাস আলী এবং কলিমুদ্দীনের ২৬টি টিনের ঘর, চারশ মণ ধান-চাল ও ৭৫ মণ তামাকসহ মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।
অসুস্থ আবদার আলী চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার উদ্দেশে ব্যাংক থেকে এক লাখ টাকা তুলেছিল, এ টাকাও আগুনে পুড়ে গেছে।
নীলফামারী দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
