২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ অধিবেশন মঙ্গলবার শেষ হচ্ছে

সংসদের চলতি অধিবেশন মঙ্গলবার শেষ হচ্ছে। অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জাতীয় পার্টির সংসদীয় দলের নেত্রী বেগম রওশন এরশাদ সংসদে ভাষন দেবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 08:52 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

সোমবার সংসদ অধিবেশন বসার পর প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপন করা হয়। সন্ধ্যা ছয়টায় রাষ্ট্রপতির ভাষনের আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর শুরু হয় আলোচনা।

আলোচনায় অংশ নেন স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, কৃষক-শ্রমিক-জনতা লীগের কাদের সিদ্দিকী, বিএনপির সদস্য জয়নাল আবেদীন ফারুক ও শহীদুজ্জামান, জামায়াতে ইসলামীর শাহজাহান চৌধুরী এবং জাতীয় পার্টির হাফিজউদ্দিন আহমেদ।

মঙ্গলবার অধিবেশনের শেষ কার্যদিবস শুরু হবে সকাল সাড়ে ১০টায়। এই দিন দুই বেলা অধিবেশন চলবে।

এ বছরের ৩১ জানুয়ারি সংসদের এ অধিবেশন শুরু হয়। সোমবার পর্যন্ত মোট ১৯ কার্যদিবসে সংসদের বৈঠক চলে।

কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে রাষ্ট্রপতির ভাষনের ওপর ২০ ঘন্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হলেও শেষ পর্যন্ত ২০ ঘন্টা আলোচনা হচ্ছে না।

সোমবার পর্যন্ত মোট ১১ ঘন্টা রাষ্ট্রপতির ভাষনের ওপর আলোচনা হয়েছে বলে জানা গেছে।